অনুষ্ঠিত হলো 'কুল ওয়ার্ল্ড কাপ ফটো কুইজ'-এর পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুল ওয়ার্ল্ড কাপ ফটো কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা ছবি: জাহিদুল করিম
কুল ওয়ার্ল্ড কাপ ফটো কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা ছবি: জাহিদুল করিম

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো ডিজিটালের অন্যতম আয়োজন ‘কুল ওয়ার্ল্ড কাপ ফটো কুইজ ২০১৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল আজ শনিবার। কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন। পাশাপাশি উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কমের প্রতিনিধিরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রথম আলো ডিজিটালের কর্মকর্তারা।

এই আয়োজনে তিনটি মেগা পুরস্কার জিতেছেন সুমনা বিনতে আমীন, অ্যালবার্ট ও জেরিন। পুরস্কার হিসেবে প্রত্যেকেই জিতেছেন একটি করে স্মার্টফোন।
তিনটি মেগা পুরস্কারের পাশাপাশি প্রতিযোগিতার ‘রেগুলার’ বিভাগে বিজয়ী হয়েছেন আরও ২১ জন। স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার জেতা এই ২১ জন হলেন তাশমিনা করিম, তারেক আহমেদ, আনজু ইনা পারভীন, মো. আরিফুল ইসলাম, রেজা শাহীন, মো. ফয়জুল হাসান চৌধুরী, জুয়েল রানা, নাজমুল করিম, মাজহারুল ইসলাম, সূচনা রহমান, হারুন, আবদুল্লাহ আল গালেব, মোশাররফ হোসেন, শুভ চৌধুরী, আজহার, মাহজাবিন নামিরা মজুমদার, রাসেল মাহমুদ, হ্যাপি, মোহাম্মদ হান্নান, মহিউদ্দিন জিলানী ও রাসেল কবির।