অনুষ্ঠিত হলো সুপার কাপের ড্র
কোটি টাকার সুপার কাপ আবারও মাঠে গড়াতে যাচ্ছে। ৮ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের আকর্ষণীয় এ আসর।আজ মঙ্গলবার রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে হয়ে গেছে সুপার কাপের ড্র। এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ, অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ ও মেহজাবীন চৌধুরী। যথারীতি উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এবারের সুপার কাপের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।সুপার কাপে সদ্য সমাপ্ত বাংলাদেশ লিগের শীর্ষ ছয়টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ও রানার্স আপ মুক্তিযোদ্ধা খেলছে ভিন্ন গ্রুপে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিংয়ের সেমির আগে দেখা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, তারাও ভিন্ন গ্রুপে। প্রতিযোগিতার বাকি দুটি দল শেখ রাসেল ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়ন।সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া সুপার কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।সুপার কাপের গ্রুপিং—গ্রুপ-এ: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়নগ্রুপ-বি: মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, শেখ রাসেল ক্রীড়াচক্র ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব