অনুেরাধে সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পনসর বলে কথা! তাই আর অনুরোধটা ফেলতে পারলেন না উসাইন বোল্ট। অবসরের সময়টা এক বছর পিছিয়ে নিয়ে গেলেন ২০১৭ সালে। ছয়টি অলিম্পিক সোনার মালিক অবসর নিতে চেয়েছিলেন ২০১৬ রিও অলিম্পিকের পরেই। কিন্তু পরশু ঘোষণা দিলেন আরও একটা বছর ট্র্যাকে কাটানোর। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডের মালিক রিও ডি জেনিরোতেই দিয়েছেন এই ঘোষণা, ‘ভাবছি আরও একটি বছর থাকব। আমার স্পনসররাই অনুরোধটা করেছে। তাই ২০১৭ পর্যন্তই আমি দৌড়াব।’ এই পরিকল্পনা ঠিক থাকলে ২৭ বছর বয়সী বোল্ট সম্ভবত ২০১৭ সালে লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলেই বিদায় বলবেন। এএফপি।