অনূর্ধ্ব-১৪ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। কাল ময়মনসিংহে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৩৯ রানে হারায় তারা। সাতে নামা অলি আহমেদের অপরাজিত ৪৪ রান সত্ত্বেও ৯৯ রানে গুটিয়ে যায় সিলেট। এরপর রায়হান (৩/১৬) ও সাকিরের (৭-৫-২-৩) বোলিংয়ে খুলনা অলআউট হয় মাত্র ৬০ রানে।