অনূর্ধ্ব-১৪ টেনিস কাউসারের দ্বিমুকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসের বালক বিভাগে দ্বিমুকুট জিতেছে বাংলাদেশের কাউসার আলী। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক এককের ফাইনালে কাউসার ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে হারিয়েছে স্বদেশি রুবেল হোসেনকে। পরে বালক দ্বৈতের ফাইনালে রুবেল ও কাউসার আলী হারিয়েছে পাকিস্তানের মোহাম্মদ আলী ও ইফরানুল হককে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান।