অনূর্ধ্ব-১৪ টেনিস দ্বৈতে জয়ী বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার টুর্নামেন্টে বালক এককে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অ্যানলিন এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের এবারও সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছিল মামুন। কিন্তু শেষ পর্যন্ত চোটের কাছে আত্মসমর্পণ করে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে। রমনা টেনিস কমপ্লেক্সে কাল ফাইনালে খেলার সময় মাংসপেশিতে টান লাগে মামুনের, প্রথম সেটে জিতলেও পরের দুই সেট হারতে হয়েছে তাকে। বালিকা এককের ফাইনালে ছিল না কোনো বাংলাদেশি, হংকংয়ের ক্লারি হারিয়েছেন স্বদেশি চ্যাংকে। তবে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে দেলোয়ার-মামুন জুটি হারিয়েছে ভারতের অরিয়ান-করন জুটিকে।