অনূর্ধ্ব-১৫ দলের ওয়ানডে সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক পশ্চিমবঙ্গ সফরের তৃতীয় দুই দিনের ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৬০ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। কাল বালুঘাটে পশ্চিমবঙ্গ (ক্যাব) অনূর্ধ্ব-১৫ দলকে প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশি কিশোরেরা। ইসহাক আলী ও কাজী রিয়াজুল নিয়েছে তিনটি করে উইকেট। এর আগে গত মঙ্গলবার তৃতীয় ওয়ানডেটা ২১ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫।বিমানবাহিনীর টেনিস: যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে পরশু শেষ হয়েছে আন্তঘাঁটি টেনিস প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানঘাঁটি জহুরুল হক দল। রানার্সআপ বাংলাদেশ বিমান সদর দপ্তর ইউনিট। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইমরান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিমানবাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিজ্ঞপ্তি।