অনূর্ধ্ব-১৫ দলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল। কাল নদীয়ার চাকদা স্টেডিয়ামে ৪৫ ওভারের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ করেছিল ৭ উইকেটে ১৭৮ রান। পরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলকে ৩৩ ওভারের মধ্যেই ১০০ রানে গুটিয়ে দিয়ে ৭৮ রানের জয় পায় বাংলাদেশের কিশোররা।