অনূর্ধ্ব-১৫ দলের বাজে সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় তিন দিনের ম্যাচেও সূচনাটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের। সফররত সিএবি অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে খুলনায় প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৭৪ রান তুলেছে বাংলাদেশের কিশোরেরা। ৮৮ রান করতেই ৭ উইকেটে হারিয়ে ফেলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে টেনে তোলে রিয়াজুল ইসলাম (৪৪*) ও কাজী অনীকের (৪৯) ৭৭ রানের জুটি। পশ্চিমবঙ্গের অংশুমান চক্রবর্তী ৫৫ রানে নিয়েছেন ৩ উইকেট।