অনূর্ধ্ব-১৬ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেরালা ক্রিকেট একাডেমির (অনূর্ধ্ব-১৬) বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরেছে বাংলাদেশের সম্মিলিত স্কুল দল। কাল সিলেটে ওপেনার সুরেশ সুবিনের (১০৬) সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে কেরালা। বাংলাদেশের স্কুল দল ৪৩ ওভারেই অলআউট হয় ১৯১ রানে। সর্বোচ্চ ৬৩ রান করেছেন জাকির হাসান। প্রথম ওয়ানডেতেও ১৭ রানে জিতেছিল কেরালার দলটি।