অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দ্বিতীয় তিন দিনের ম্যাচটাও ড্র হয়েছে। কাল শেষ দিনে চট্টগ্রামে ইনিংস হারের চোখরাঙানি নিয়ে শুরু করা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কিশোরেরা করেছে ২ উইকেটে ১৯১ রান। অপরাজিত ৮৯ রান করেছে আফিফ হোসেন। এর আগে প্রথম ইনিংসে মাত্র ৮২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে স্বাগতিক দল। মধ্যপ্রদেশ একমাত্র ইনিংসে করেছিল ৩৪০।