অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে জিতেছে সিলেট ও খুলনা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে কাল ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছে সিলেট। জিমনেসিয়াম মাঠের ম্যাচে চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা।

ঢাকার ৪৭.৪ ওভারে করা ১৭৭ রান ৪৩.২ ওভারেই টপকে গেছে সিলেটের কিশোররা। ম্যান অব দ্য ম্যাচ সাজিদ করেছে ৬৯ রান। অন্য ম্যাচে চট্টগ্রাম ৪৪.২ ওভারে অলআউট হয়েছে ১৪২ রানে। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪০.২ ওভারেই ম্যাচ জিতে গেছে খুলনা। ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ খুলনার সাজুল ইসলাম।