অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে বিকেএসপি চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে কাল ৪৫.২ ওভারে ঢাকা মহানগর দলের করা ১০৩ রানের জবাবে ২৫.৫ ওভারেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বিকেএসপি। সারতাজ অপরাজিত ৩৭ ও শফিউল অপরাজিত ৩২ রান করেছে। সঙ্গে বল হাতে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ শফিউল।