এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ওমান, কাতার ও কিরগিজস্তান। আগামী ২৫-২৯ সেপ্টেম্বর কিরগিজস্তানের আখমাতবেক সুইনবায়েভ স্টেডিয়ামে হবে বাছাইপর্বের খেলা। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কাতার, ২৭ সেপ্টেম্বর ওমান ও ২৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে কিরগিজস্তান। চূড়ান্ত পর্বের খেলা হবে থাইল্যান্ডে। বাছাইপর্ব থেকে সেরা চারটি দেশ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।