অনূর্ধ্ব-১৭ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনেই চাপে পড়ে গেছে কলকাতার সিএবি অনূর্ধ্ব-১৭ দল। সিলেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ২৩০ রানের জবাবে ১৬৪ রানে শেষ হয়েছে সিএবির প্রথম ইনিংস। দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করেছে বিসিবি অনূর্ধ্ব-১৭ দল।প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বিসিবি দলও। তিন নম্বর ব্যাটসম্যান সাদ্দাম হোসেন (৭৪) এবং ওপেনার রাফসান এ মাহমুদ (৪০) ছাড়া বলার মতো রান পাননি কেউ। বোলারদের মধ্যে তাসকিন মাহমুদ ও সুকান্ত কুমার ৩টি করে উইকেট পেয়েছেন।