অনূর্ধ্ব-১৭ দলের গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগাল্যান্ড ও অরুণাচলের বিপক্ষে পরপর দুই ম্যাচে জয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। কাল সৈনিক স্কুলের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশিদের জন্য ছিল গুরুত্বহীন। সে জন্যই কিনা, গোল-উৎসবে মেতে উঠল বাংলাদেশ, মেতে উঠলেন তরুণ স্ট্রাইকার মালেক। আজ নেপালের সঙ্গে শেষ ষোলোয় মুখোমুখি বাংলাদেশ।মালেকের হ্যাটট্রিকে ৭-০ গোলে সৈনিক ক্লাবকে হারিয়েছে বাংলাদেশের দলটি। ৭০ মিনিটের ম্যাচে প্রথমার্ধে দুই গোল করেছিল বাংলাদেশ; দুটি গোলই মালেকের। পরে সিফাত দুটি এবং মাসুদ ও রাব্বি একটি করে গোল করেছেন। খেলা শেষের ৫ মিনিট আগে নিজের তৃতীয় গোল করেছেন মালেক।