অনূর্ধ্ব-১৭ দলের সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল (২-১ ব্যবধানে)। কাল মিরপুরে শেষ ওয়ানডেটা ৫ রানে জিতেছে স্বাগতিক দল। বৃষ্টিতে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩.৫ ওভারে ১৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ ৪৭ রান মোহাম্মদ আসিফের। ৩৪.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় সিএবি। ৩০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা নাহিদ হাসান।—ক্রীড়া প্রতিবেদক