অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আরিফুল (৪/১৪) ও আরমানের (৪/৬১) বোলিং তোপে ঢাকা উত্তরের বিপক্ষে প্রথম ইনিংসে ১১৮ রান তুলেছে রাজশাহী। রাজশাহীর বোলাররাও জবাব খারাপ দিচ্ছে না। প্রথম দিনশেষে প্রথম ইনিংসে ৬১ রানেই ৮ উইকেট তুলে ফেলেছে তারা ঢাকা উত্তরের। মেহেদি ৪ ও আশিকুল ২ উইকেট নিয়েছেন। দিনাজপুরে মমিনুলের ফিফটিতে (৭১) বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে সিলেট তুলেছে ১৯৭। শাওন গাজী নিয়েছেন ৬ উইকেট। জবাবে দিনশেষে প্রথম ইনিংসে বরিশালের স্কোর ৪ উইকেটে ৮১। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে চট্টগ্রাম প্রথম ইনিংসে তুলেছে ৮ উইকেটে ২৪১। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেছেন আশফাক আহমেদ। দিনশেষে প্রথম ইনিংসে খুলনার রান বিনা উইকেটে ২। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়েছে ঢাকা দক্ষিণ। রংপুরের নজরুল ও সিরাতুন নিয়েছেন ৩টি করে উইকেট। দিনশেষে রংপুর ৩ উইকেটে করেছে ৯০।