অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে বরিশালের শাওন গাজীর চমৎকার বোলিংয়ে (৭/৬৩) রাজশাহী প্রথম ইনিংসে অলআউট ২১৬ রানে। জবাবে এর আগে প্রথম ইনিংসে ১৭৫ রানে অলআউট হওয়া বরিশাল দ্বিতীয় দিন শেষে তোলে ১৫০/২। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মেহেদির সেঞ্চুরিতে (১৪২) খুলনা বিভাগ প্রথম ইনিংসে তুলেছে ২৫৮/৬। এরপর প্রথম ইনিংসে ঢাকা দক্ষিণের স্কোর ১২৩/৫। রংপুর ক্রিকেট গার্ডেনে প্রথম ইনিংসে বিকেএসপি করেছে ৫ উইকেটে ১২০। এর আগে সিলেট প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে তোলে ২০৫ রান। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুর প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ১৭২। এর আগে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে অলআউট ১১৮ রানে।