অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের তিন দিনের ম্যাচে বগুড়ায় রাজশাহীর ২৫৫ রানের জবাবে ১৬১ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। রাজশাহীর মোহর নিয়েছেন ৭ উইকেট। এরপর রাজশাহী ২য় ইনিংসে ৫ উইকেটে তোলে ৯৬ রান। রাজশাহীতে খুলনা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২২৯ রানে। সিলেট দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩৬ রান তুলে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ১২০ রান করেছে সিলেট।