অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের ফাইনালের দ্বিতীয় দিন শেষে খুলনার বিপক্ষে ১৬৭ রানে এগিয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। রাজশাহী শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে চলমান ম্যাচের দ্বিতীয় ইনিংসে কাল ৩ উইকেটে ৭১ রান তুলেছে চট্টগ্রাম। এর আগে খুলনা প্রথম ইনিংসে অলআউট হয় ১৭৫ রানে। চট্টগ্রামের শাজাহান নেন ৩ উইকেট। চট্টগ্রাম প্রথম ইনিংসে করেছে ২৭১ রান। আজ ফাইনালের শেষ দিন।