অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের তিন দিনের ম্যাচের প্রথম দিনটি ছিল রাজশাহীর। দিনাজপুর বড় ময়দানে রাজশাহীর বোলারদের দাপটে প্রথম ইনিংসে ১৩৯ রানে অলআউট বিকেএসপি। সর্বোচ্চ ৪৯ রান করেছেন শাহনেওয়াজ। বাবলা ও ফিরোজ পেয়েছেন তিনটি করে উইকেট। জবাবে রাজশাহীর শুরুটা হয়েছে চমৎকার। বিনা উইকেটে তুলেছে ১২৪ রান। সাব্বির ৬৭ ও নাজমুল ৪১ রানে ব্যাট করছেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ঢাকা মহানগর তুলেছে ১৬৪ রান। সর্বোচ্চ ৪৮ করেছেন যুবায়ের। খুলনার নোমান ১৪ রানে নিয়েছেন ৫ উইকেট। জবাবে দিন শেষে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে খুলনা।