অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের উদ্বোধনী দিনে সেঞ্চুরি করেছেন বিকেএসপির ওপেনার জাকির হাসান (১১১)। রংপুরে ২৫৬ রানে অলআউট হওয়ার পর ১১ রানেই বরিশালের ৫ উইকেট তুলে নিয়েছেন দলটির বোলাররা।
দিনাজপুরে ১৭৭ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ দক্ষিণ। রাজশাহী দিন শেষ করেছে ১ উইকেটে ৫৪ রানে। ফরিদপুরে রংপুরকে ১৯০ রানে অলআউট করার পর ১ উইকেটে ১০৯ রান তুলেছে খুলনা। বরিশালে প্রথম দিন শেষে ঢাকা মহানগরের বিপক্ষে ৭ উইকেটে ২২৩ রান করেছে সিলেট।