অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের প্রথম রাউন্ডে দুই দিনেই জিতে গিয়েছিল বিকেএসপি। কাল শেষ দিনে জয় পেয়েছে সিলেট ও রংপুর বিভাগ। বরিশালে তিন দিনের ম্যাচে ঢাকা মহানগরকে ২১১ রানে হারিয়েছে সিলেট। দলটির অফ স্পিনার কামরুল ইসলাম দুই ইনিংসেই নিয়েছেন ৫ উইকেট করে। ফরিদপুরে খুলনাকে ৫১ রানে হারিয়েছে সিলেট। দিনাজপুরে ঢাকা বিভাগ দক্ষিণ ও রাজশাহীর ম্যাচটি হয়েছে ড্র।