অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে জয় পেয়েছে ফেনী, গোপালগঞ্জ ও চট্টগ্রাম। চাঁদপুর স্টেডিয়ামে ৭৩ রানে জেতা ফেনীর ১৩৪ রানের জবাবে লক্ষ্মীপুর ২২.৩ ওভারে ৬১ রানে অলআউট হয়ে যায়। শরীয়তপুর স্টেডিয়ামে ১ উইকেটে জেতা গোপালগঞ্জ অনূর্ধ্ব-১৮ দল মাদারীপুরের ৪৩.৫ ওভারে করা ১৩৮ রান টপকে গেছে ৩৮.১ ওভারেই। গোপালগঞ্জের রকিবুল ৩ উইকেট ও মুকুল ৫২ রান করেছে। বান্দরবান স্টেডিয়ামের অন্য ম্যাচে খাগড়াছড়িকে মাত্র ৪৮ রানে অলআউট করে দিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতেছে চট্টগ্রাম অনূর্ধ্ব-১৮। জয়ী দলের রাসেল ৬ রানে ৫ উইকেট নিয়েছে। দেশের ১৭টি ভেন্যুতে ৬৪টি জেলা দলের টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হয়েছে গত পরশু।