অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে ফরিদপুরে সেঞ্চুরি করেছেন বিকেএসপির জসিমউদ্দিন (১২৫)। আর তাঁর দল বিকেএসপি দুই দিনেই জিতে গেছে রাজশাহী বিভাগের বিপক্ষে। জসিমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৪৩ রান করেছিল বিকেএসপি। ৯২ রানে পিছিয়ে পড়া রাজশাহী দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ১০৮ রানে। কোনো উইকেট না হারিয়েই প্রয়োজনীয় ১৭ রান করে বিকেএসপি।যশোরে প্রথম ইনিংসে ১৫০ করেছিল ঢাকা বিভাগ (উত্তর), দ্বিতীয় ইনিংসে করেছে ৫৫/৬। এর আগে সিলেট প্রথম ইনিংসে ৯ উইকেটে ২১০ রান করে ইনিংস ঘোষণা করে। বগুড়ায় রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৮৬ করেছে ঢাকা বিভাগ (দক্ষিণ)। ৮৮ করেছেন সীমান্ত। রাজশাহীতে চট্টগ্রাম প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৫৯ করেছে খুলনার বিপক্ষে।