অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ং টাইগার্স ক্রিকেটে যশোরের ম্যাচে বিকেএসপি ইনিংস ও ১ রানে হারিয়েছে ঢাকা বিভাগ উত্তরকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে বিকেএসপির জয়রাজ শেখ (১১১)। বগুড়ায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগ দক্ষিণের ম্যাচ হয়েছে ড্র। প্রথম ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নিয়েছে চট্টগ্রামের ফাইজুর রহমান সাকিব ও সেঞ্চুরি করেছে ঢাকা দক্ষিণের আরিফুল ইসলাম (১১২)। রাজশাহীতে ঢাকা মহানগর ১০ উইকেটে হারিয়েছে রংপুরকে। ঢাকার শাহবাজ দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছে। সিলেট খেলতে অস্বীকৃতি জানানোয় ফরিদপুরে জয়ী ঘোষণা করা হয়েছে বরিশালকে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ সূত্র জানিয়েছে, আগে থেকে না জানিয়ে শেষ দিনের খেলা আধা ঘণ্টা বাড়ানো হয়েছে বলে অভিযোগ সিলেটের। যদিও আম্পায়ারের দাবি, দুই দলের অধিনায়ককে তিনি সেটা জানিয়েছেন।