অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের ফাইনাল শুরু হয়েছে কাল যশোরে। শামসুল হুদা স্টেডিয়ামে তিন দিনের ম্যাচে খেলছে বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগ দক্ষিণ। টস জিতে ব্যাট করে ঢাকা বিভাগ দক্ষিণ প্রথম ইনিংসে করেছে ২৬১ রান। সর্বোচ্চ ৭২ রান করেছেন চারে নামা রনি ফয়সাল। ৬৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে মোহাম্মদ আসিফের (৫৯) সঙ্গে ১০৭ রান যোগ করেন রনি। বরিশালের আল ইমরান ৫৬ রানে ৪ উইকেট পেয়েছেন, মইনুল ৩৮ রানে পেয়েছেন ৩ উইকেট। দিন শেষে ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৮ রান করেছে বরিশাল।