অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনালে বেশ ভালো অবস্থানে আছে ঢাকা বিভাগ দক্ষিণ। যশোরে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষেই বরিশাল বিভাগের চেয়ে ২৬৪ রানে এগিয়ে তারা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১১০ রান করেছে দলটি। ইমতিয়াজ ৩৯ ও আরিফুল ৬৪ রানে ব্যাট করছেন।এর আগে বিনা উইকেট ৮ রান নিয়ে দিন শুরু করা বরিশাল কাল প্রথম ইনিংসে করেছে মাত্র ১০৭ রান। সাতে নেমে সর্বোচ্চ ২৮ রান করেছেন মঞ্জুরুল। ঢাকার ফয়জুর ২২ রানে ও মাহাদি ২৫ রানে নিয়েছেন ৪টি করে উইকেট। ঢাকা প্রথম ইনিংসে করেছিল ২৬১ রান।