অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে তিন দিনের ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলবে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটাররা। ১০টি দল নিয়ে আজ থেকে শুরু ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা এবার হচ্ছে তিন দিনের ম্যাচের, খেলা হবে টার্ফ উইকেটে। রাজশাহী, বগুড়া, যশোর ও ফরিদপুরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় খেলবে ঢাকা মহানগর, রংপুর, চট্টগ্রাম, খুলনা, ঢাকা দক্ষিণ, বরিশাল, সিলেট, বিকেএসপি, রাজশাহী ও ঢাকা উত্তর।