অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে বিকেএসপির জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনেই জিতে গেল বিকেএসপি। রংপুরে কাল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে বরিশালকে এক ইনিংস ও ৬৮ রানে হারিয়েছেন বিকেএসপির শিক্ষার্থীরা। পরশু একমাত্র ইনিংসে ২৫৬ রান করার পর ১১ রানেই বরিশালের ৫ উইকেট তুলে নিয়েছিল বিকেএসপি। কাল দলটি বরিশালকে দুবার অলআউট করেছে ৮০ ও ১০৮ রানে। দিনাজপুরে রাজশাহীর (১৫৩) বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৭৮ রান তুলে ১০২ রানে এগিয়ে ঢাকা বিভাগ দক্ষিণ। বরিশালে ঢাকা মহানগরের (১১১) বিপক্ষে ২১০ রানে এগিয়ে সিলেট (২২৩/৭ ও ৯৮/৪)। ফরিদপুরে খুলনার (২২৫) বিপক্ষে রংপুর (১৯০ ও ১০২/৬) এগিয়ে ৬৭ রানে।