অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট
অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে ঢাকা বিভাগ উত্তরকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী। রংপুরে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩ রান করেছে ঢাকা উত্তর। এর আগে দলটির প্রথম ইনিংস শেষ হয়েছিল ১০৯ রানে। রাজশাহীর দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৫ রানে।দিনাজপুরে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২২ রান তুলে বরিশালের চেয়ে ২৮১ রানে এগিয়ে সিলেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া বরিশালের শাওন গাজী এবার নিয়েছেন ৫ উইকেট। এর আগে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বরিশাল।রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭০ রান তুলে খুলনার চেয়ে ১৬২ রানে এগিয়ে গেছে চট্টগ্রাম। খুলনার প্রথম ইনিংস শেষ হয় ১৪৯ রানে। বগুড়ায় রংপুরের বিপক্ষে ১৭১ রানে এগিয়ে ঢাকা বিভাগ দক্ষিণ। প্রথম ইনিংসে ১৪৪ করা দলটি দ্বিতীয় ইনিংসে করেছে ৮ উইকেটে ১৭৮। এর আগে মাহমুদ কলির (৬/৪৭) বোলিংয়ে রংপুরকে ১৫১ রানে গুটিয়ে দেয় দলটি।