অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ম্যাচের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগ। ৮ ফেব্রুয়ারি শুরু সেমিফাইনালে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে খেলবে সিলেট। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম।বগুড়ায় খুলনা ও ঢাকা দক্ষিণ, রংপুরে সিলেট ও বিকেএসপি, দিনাজপুরে বরিশাল ও রাজশাহী, রাজশাহীতে ঢাকা মেট্রো ও রংপুর—গ্রুপ পর্বের শেষ চারটি ম্যাচই হয়েছে ড্র। ম্যাচ-সেরা হয়েছেন খুলনার মেহেদী, সিলেটের কামরুল, বরিশালের শাওন ও ঢাকা মেট্রোর মানিক।