অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড়’দের এশিয়া কাপ কড়া নাড়ছে দরজায়। তার আগে ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই হয়ে গেল ‘ছোট’দের মধ্যেও। সেখানে পাকিস্তানকে ৪০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। কাল আবুধাবির ফাইনালে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তোলে ভারত। সেঞ্চুরি করেন অধিনায়ক বিজয় জোল আর সানজু স্যামসন। জবাবে কামরান গোলামের অপরাজিত ১০২ রানের পরও পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে করতে পেরেছে ২৭৪। ওয়েবসাইট।