অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল
২৩ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টের জন্য কাল আসিফ আহমেদকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি। সহ-অধিনায়ক নূর হোসেন। এশিয়া কাপে খেলতে বাংলাদেশের তরুণেরা মালয়েশিয়ায় যাবে ২১ জুন।টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও কাতার। উদ্বোধনী দিনে সেলাঙ্গর টার্ফ ক্লাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তাদের প্রথম ম্যাচ খেলবে কাতার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। ২৪ ও ২৬ জুন গ্রুপ পর্বের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। খেলা হবে বেউমাস ও কিনরারা ওভালে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নেপাল ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল।কিনরারা ওভালে টুর্নামেন্টের ফাইনাল আগামী ১ জুলাই। তার আগে ২৮ ও ২৯ জুন দুটি সেমিফাইনাল হবে ওই মাঠেই।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আসিফ আহমেদ (অধিনায়ক), নূর হোসেন (সহ-অধিনায়ক), আসলাম হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ আল আমিন, তৌহিদ তারিক খান, সালমান হোসেন, মুসাদ্দেক হোসেন, আবু হায়দার, দেওয়ান সাব্বির আহমেদ, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, জসিম উদ্দিন, নুরুল হাসান ও ফাইজুর রহমান।