অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে ১৮ ক্রিকেটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২২ জুন মালয়েশিয়ায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এর আগে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা আছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের। এই দুই সফর সামনে রেখে ৯ মে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ক্যাম্পের জন্য কাল ঘোষিত হয়েছে ১৮ ক্রিকেটারের নাম। ডাক পাওয়া ক্রিকেটারদের আজ ক্রিকেটে একাডেমি ভবনে রিপোর্ট করতে হবে।অনুশীলন ক্যাম্পের ১৮ ক্রিকেটারআসিফ আহমেদ, আনামুল হক, সৌম্য সরকার, আল আমিন, তৌহিদ তারেক খান, সালমান হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, দেওয়ান সাব্বির, আবু হায়দার, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, নূর হোসেন, আসিফ হোসেন, কাজী নূরুল হাসান, লিটন দাস ও জাকারিয়া মাসুদ।