অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু প্রথম দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ১৬৭ রান করেছিল ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল আরও ১০৭ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট সফরকারীরা। প্রথম ইনিংসে ২২১ করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪ উইকেটে ১০০ রান।

  মধ্যপ্রদেশের চেয়ে মাত্র ৪২ রান এগিয়ে থেকে বিকেএসপিতে আজ তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করবে স্থানীয় দল৷  প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও টপ এবং মিডল অর্ডারে কেউ বড় ইনিংস খেলতে ব্যর্থ। বড় জুটিও নেই। মুনিম শাহরিয়ার (২৭) আর জয়রাজ শেখের (১৮) ৪৪ রানের ওপেনিং জুটির পর মাত্র ৪২ রানের ব্যবধানে পড়ে গেছে ৪ উইকেট।

মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে অল আউট হয়েছে ২৭৪ রানে। আগের দিন ওপেনাররা ভালো শুরু এনে দিলেও কাল মাত্র ৮৫ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়েছে দলটা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেহেদী হাসান (মিরাজ) ও সালেহ আহমেদ ৩টি করে এবং মেহেদী হাসান (রানা), সাইফুদ্দিন ও সঞ্জীব সাহা নিয়েছেন একটি করে উইকেট।