অনূর্ধ্ব-১৯ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি কালও খেয়ে নিল ম্যাচের বেশ খানিকটা সময়। তার পরও সারা দিনে যে ৫৬ ওভার খেলা হয়েছে, তাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে শেষ পর্যন্ত ম্যাচটা যাচ্ছে ড্রয়ের দিকেই।
ফতুল্লায় মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনে কাল একটিও উইকেট না হারিয়ে আরও ১৩২ রান যোগ করেছেন স্বাগতিক তরুণেরা। আগের দিন ৪৭ রানে তৃতীয় উইকেট পড়ার পর জুটি বাঁধেন জাকির হোসেন (৬৪*) ও মেহেদী হাসান মিরাজ (৭৫*)। চতুর্থ উইকেটে ১৪৫ রানের জুটি গড়ে তারা অবিচ্ছিন্ন কাল দিন শেষেও। দলের রান ৩ উইকেটে ১৯২।