অনূর্ধ্ব-১৯ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে ৫৪ রানের লিড। মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে মোটামুটি ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বিকেএসপিতে কালই দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে হারাতে হয়েছে ওপেনার নাজমুল হোসেনের উইকেট। দিন শেষে ১ উইকেটে ১৩ রান স্বাগতিকদের।
কাল ২৯৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ইনিংস । স্বাগতিক দলের অফস্পিনার আবদুল কাইয়ুম বেশি দূর যেতে দেননি মধ্যপ্রদেশকেও । ১ ওভারে ২ উইকেটসহ ৮০ রানে ৬ উইকেট নিয়েছেন কাইয়ুম। ২ উইকেট করে পেয়েছেন রিফাত প্রধান ও সালেহ আহমেদ।
৪২ রানে ৩ উইকেট পড়ার পর সেঞ্চুরিয়ান সিদ্ধার্থ পাতিদার (১০৮) ও শাহবাজ খানের (৬২) ১৫৬ রানের জুটিতে ম্যাচ চলে গিয়েছিল মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের হাতে। এখান থেকেই ম্যাচ ঘুরিয়েছেন কাইয়ুম৷