অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের অনুশীলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক: ২৬ জন ক্রিকেটারকে নিয়ে পরশু থেকে দিনাজপুর বিকেএসপিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ডেভেলপমেন্ট স্কোয়াডের দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প। ডাক পাওয়া ক্রিকেটারদের আগামীকাল বিকেলে দিনাজপুর বিকেএসপিতে রিপোর্ট করতে বলা হয়েছে। ডাক পেয়েছেন যাঁরা: আহমেদুল কবির, আসলাম, আশিক, দিদার, আল আমিন, তৌহিদ, ফ্রেজিয়ার, প্রসেনজিৎ, শাহরিয়ার, রাতুল, আরিফ, জাকারিয়া, রশিদ, ফারুকুল, সাব্বির, শুভ, আবু জায়েদ, হাবিবউল্লাহ, আসিফ, মিনহাজ, নাঈম, রনি, মনিরউদ্দিন, শামসুল, ইরফান ও জসীম।