অনূর্ধ্ব-১৯ দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনেই জিতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। কাল বিকেএসপিতে শেষ চার দিনের ম্যাচে সফরকারী মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৩৪ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানের অলআউট হয়ে সফরকারীদের ২৩৯ রানে লক্ষ্য দেয় স্বাগতিকেরা। মধ্যপ্রদেশ অলআউট ১০৪ রানে। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।