অনূর্ধ্ব-১৯ দলের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক ছাড়াই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১৮ সদস্যের দলটি খেলবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। ২০ জানুয়ারি থেকে শুরু হবে সাত ম্যাচের ওয়ানডে সিরিজটি। কেন্টের অলরাউন্ডার অ্যাডাম বলের নেতৃত্বে ১৫ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ঢাকায় আসছে ১৩ জানুয়ারি। সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২০, ২১ ও ২৪ জানুয়ারি, সিলেটে ২৮ ও ৩০ জানুয়ারি, মিরপুরে ৩ ফেব্রুয়ারি ও ফতুল্লায় ৫ ফেব্রুয়ারি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে একই সময়ে বাংলাদেশে অবস্থান করবে ইংল্যান্ড লায়ন্স (এ দল)। এই প্রথম ইংল্যান্ডের দুটি দলকে একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলসৌম্য সরকার, আসলাম হোসেন, আল আমিন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন নূরুজ্জামান, আসিফ আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, দেওয়ান সাব্বির, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, নূর হোসেন, জাকারিয়া মাসুদ, কাজী নুরুল হাসান, লিটন কুমার দাস, আনামুল হক, সালমান হোসেন ও তৌহিদ তারেক খান।