অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৪৫ রানের পুঁজি নিয়েই দারুণ লড়াই করছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০ রানেই বাংলাদেশের বোলাররা তুলে নিয়েছিল প্রতিপক্ষ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ৪ উইকেট। কিন্তু ইংল্যান্ডের লাফবরোতে ত্রিদেশীয় ক্রিকেটে বাংলাদেশের যুবাদের সেই লড়াই থামিয়ে দিয়েছে বৃষ্টি। মাঠ খেলা চালিয়ে যাওয়ার অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। তখন পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ৩৮ রান।এর আগে টস হেরে ব্যাটিং করা বাংলাদেশ দল ৭৯ রানে হারায় ৭ উইকেট। নাজমুল হোসেন শান্ত ও রিফাত প্রধানের ৪৪ রানের অষ্টম উইকেট জুটিতে এক শ পেরোয় তারা। নাজমুল ৩০ ও রিফাত ২০ রান করেছেন। মিডিয়াম পেসার রিফাত পরে বল হাতেও নিয়েছেন ২ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।