অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে বৃষ্টির বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে প্রথম চার দিনের মটেস্ট’টি ড্র হয়েছে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় চার দিনের টেস্টের ভাগ্যেও কি ড্রই লেখা হয়ে গেল? সিলেট স্টেডিয়ামে কাল প্রথম দিনে যে খেলা হতে পারল মাত্র ৫.২ ওভার। তাতে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ বিনা উইকেটে ২৩।আগের দিন প্রবল বৃষ্টি হওয়ায় এমনিতেই ভেজা ছিল মাঠ। কালও কয়েক দফা হালকা বৃষ্টির পর মাঠ শুকিয়ে খেলা শুরু হতে হতে বেজে যায় পৌনে চারটা। ৫.২ ওভার হতেই আবার বৃষ্টি নামে। আজও সময়মতো খেলা শুরু হওয়া নিয়ে তাই সংশয়। সাড়ে নয়টার পরিবর্তে আজ খেলা শুরু হওয়ার কথা সকাল নয় টায়। আর পুরো দিনে খেলা হওয়ার কথা ৯৮ ওভার।