অনূর্ধ্ব-১৯ ফুটবল ক্যাম্প শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩ জন খেলোয়াড়কে নিয়ে ফেডারেশন ভবনে কাল থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ ফুটবলারদের আবাসিক ক্যাম্প। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য দল গড়তে গত আগস্টের শেষ সপ্তাহে হয়েছে ফুটবলারদের বাছাই। ভবনের পাশের অ্যাস্ট্রো টার্ফে আপাতত স্থানীয় কোচ মাহবুব হোসেন ও গোলাম রব্বানীর অধীনে ফুটবলারদের অনুশীলন চলছে। তবে নেপাল থেকে জাতীয় দল ফিরলে সহকারী কোচ রেনে কোস্টার নেবেন পুরো দায়িত্ব।
আগামী ৮-১২ অক্টোবর ইরাকে হবে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্ব। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, কুয়েত ও স্বাগতিক ইরাক।