অনূর্ধ্ব-১৯ ফুটবলার বাছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য বাংলাদেশ যুবদল গড়তে উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৩ ও ২৪ আগস্ট হবে ট্রায়াল। আগ্রহী ফুটবলারদের এই দুই দিন সকাল ৯টার মধ্যে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ৮ অক্টোবর ইরাকে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব।