প্রথম ম্যাচে স্বাগতিক ইরাকের কাছে ৬ গোল হজম করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। শেষ ৫৫ মিনিট দশ জনের দলে পরিণত হয়েও ১-০ গোলে হারিয়েছে কুয়েতকে। ম্যাচের ৩৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট। ৬৬ মিনিটে জয়সূচক গোলটি করেছেন রুবেল।