অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলবন্যা হয়েছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। পরশু চার ম্যাচে ২০টি গোল হয়েছে। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে স্পেন, নাইজেরিয়া ও সৌদি আরব। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে পরবর্তী রাউন্ডে প্রায় এক পা দিয়ে ফেলেছে কোস্টারিকা।সবচেয়ে বড় জয়টি পেয়েছে এশিয়ার দেশ সৌদি আরব। গুয়াতেমালার জালে ছয়বার বল পাঠায় সৌদিরা। ছয় খেলোয়াড়ের ছয় গোলই তাদের প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরোতে সাহায্য করে। ডি গ্রুপের অন্য ম্যাচে নাইজেরিয়া ৫-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে।সি গ্রুপের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় সার্জিও ক্যানালেস ও ৮৫ মিনিটে আলভেরো ভাজকুয়েজের গোল জেতায় স্পেনকে। তবে দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কোস্টারিকা। ওয়েবসাইট।