অনূর্ধ্ব-২১ হকির ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ নভেম্বর মালয়েশিয়ায় হবে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি। এই টুর্নামেন্টের জন্য কাল ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। ডাক পাওয়া খেলোয়াড়দের ১৩ সেপ্টেম্বর বিকেল চারটায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নির্বাচক কমিটির কাছে রিপোর্ট করতে হবে। অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।