অনূর্ধ্ব-২২ ফুটবলের নতুন সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ দলের নেপালে যাওয়ার কথা ছিল গত ৩০ মে। আর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ২ জুন। কিন্তু নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টের ওই সূচিটা থাকে স্থগিত। স্থগিত থাকা টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৬ জুন। প্রথম দিনে বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। ১৮ জুন বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২০ জুন জর্ডান ও ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচ ২৪ জুন ইয়েমেনের বিপক্ষে। টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারিত হলেও বাংলাদেশের নেপাল সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।